পিংলায় একশো দিন প্রকল্পের কাজ করার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু - The News Lion

পিংলায় একশো দিন প্রকল্পের কাজ করার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ১০০ দিন প্রকল্পের কাজ করার সময়    একটি বৃহত্তর বাঁশগাছের  গোড়া সহ বড় মাটির অংশের তলা থেকে মাটি কাটতে কাটতে পুরোপুরি ভেঙ্গে পড়ে  তিনজন শ্রমিকদের  উপর, দুই জন কোন রকম প্রানে বাঁচে,কিন্তু শম্ভু সিং (পিতা বলাই চন্দ্র সিং) নামে একজন শ্রমিক চাপা পড়েযায়। তড়িঘড়ি তাকে মাটির নিচ থেকে বের করানো সম্ভব হলেও তাকে বাঁচানো যায়নি। 


মঙ্গলবার ঘটনাটি  ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তরগত লক্ষীবাড়ি গ্রামে।  ১০০ দিন প্রকল্পের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই প্রথম  প্রথম ঘটলো পিংলা ব্লক এলাকায়। এলাকাবাসীর জানান  ১০০ দিন প্রকল্পে কাজ করতে গিয়ে অসতর্কতা অবলম্বনের জন্য এই এত বড় দুর্ঘটনার শিকার হলেন এই শ্রমিক।


ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ,সেই সঙ্গে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিষয় টি পিংলা ব্লক প্রশাসন কে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। খবর পেয়ে পিংলা থানার  পুলিশ ঘটনাস্থল থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.